শিল্পপতি
রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে করা ভূমি মন্ত্রণালয়ের
স্মারক জালিয়াতির মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।
গতকাল বুধবার
দুপুরে সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে মামলায়
যুক্তিতর্ক শেষে রায়ের দিন ঠিক করা হয়। আদালতের সরকারপক্ষের অতিরিক্ত
কৌঁসুলি মাহফুজুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত বছরের ১৪
ডিসেম্বর আলোচিত এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। ১৪ সাক্ষীর মধ্যে ১১ জনের
সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

No comments:
Post a Comment