নিউজিল্যান্ড
সফরে নতুন রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান এবি ডি
ভিলিয়ার্স। শনিবার ওয়েলিংটনে ওয়ানডে ম্যাচে স্বল্পতম সময়ে ৯ হাজার রান করার
নতুন রেকর্ড গড়েন তিনি। খবর ক্রিকইনফো'র। এদিন ব্যাট করতে নামার আগে
প্রোটিয়া অধিনায়কের ৯ হাজারের মাইলফলক পেরোতে দরকার ছিল মাত্র ৫ রান। তিনি
২০৫তম ইনিংসে ব্যাট হাতে নেমে দ্বিতীয় বলেই এক রান নেন, চতুর্থ বলে আরও
একটা সিঙ্গেল। আর পঞ্চম বলে লোকি ফার্গুসনের বলকে চার বানিয়ে স্বল্পতম সময়ে
৯ হাজার রানের মালিক বনে যান ভিলিয়ার্স। ইতিহাসের ১৮তম ব্যাটসম্যান হিসেবে
ওয়ানডেতে ৯ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন ৩১ বছর বয়সী এবি। ১৯০ ইনিংস খেলে
স্বল্পতম সময়ে ৮ হাজার রান করার রেকর্ডটিও তার দখলে।
এর আগে ২২৮ ইনিংসে ৯
হাজার রানের রেকর্ড গড়েন ভারত দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ওয়ানডেতে
স্বল্পতম সময়ে ১ হাজার রানের রেকর্ড কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান
ভিভ রিচার্ডসের। ২ থেকে ৬ হাজার পর্যন্ত সবক'টি মাইলফলকের রেকর্ড দক্ষিণ
আফ্রিকার হাশিম আমলার পকেটে। ৭ হাজার রানের রেকর্ডটি বিরাট কোহলির।
ওয়েলিংটনের আজকের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটের
বিনিময়ে ২৭১ রান করেছে।

No comments:
Post a Comment