১৬
দলের মধ্যে একেবারে তলানিতে বার্সেলোনা! ভাবা যায়!
ভাবছেন এটা কী করে
সম্ভব। চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোতে থাকা দলগুলোর গতিময় ফুটবলের
পরিসংখ্যান সে কথাই বলছে। মাঠে বার্সার খেলোয়াড়রাই সবচেয়ে কম দৌড়েছেন।
এবারের আসরে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে বার্সার পার্থক্য ৭৪,৩৩২ মিটার।
বোঝাই যাচ্ছে, দ্রুতগতির ফুটবলে কতটা পিছিয়ে কাতালানরা। টুর্নামেন্টের
শুরুর ম্যাচ থেকে নিকটতম প্রতিদ্বন্দ্বী বুরুশিয়া ডর্টমুন্ডের চেয়ে ২৫
হাজার মিটারের চেয়ে এগিয়ে শীর্ষস্থানধারী অ্যাটলেটিকো। এখন পর্যন্ত ৮২১,৪৩৪
মিটার দৌড়ে ঘাম ঝরিয়েছেন দিয়েগো সিমিওনের শিষ্যরা।
ইউরোপ শ্রেষ্ঠত্বের
লড়াইয়ে এখনও ১৬ দল বাকি। আগামী মাসে ফিরতি পর্বে ম্যাচ মাঠে গড়াবে। ৭৬৭,৭৫৩
মি. নিয়ে সপ্তম স্থানে সেভিয়া। ১১ নম্বরে রিয়াল মাদ্রিদ ও তলানিতে বার্সা।
দুই স্প্যানিশ জায়ান্টের ‘রানিং স্কোর’ যথাক্রমে ৭৫৬,৬৫০ মি. ও ৭৪৭,১০২
মি.। প্যারিসে শেষ ষোলোর প্রথম লেগে ৪-০ গোলে লজ্জাজনক হারের শিকার হয় লুইস
এনরিকের বার্সা। কোয়ার্টার ফাইনালে উঠতে হলে মেসি-নেইমারদের পিএসজি বাধা
এড়ানোর পাহাড়সম চ্যালেঞ্জ জয় করতে হবে। ন্যুক্যাম্পে আগামী ৮ মার্চ ফিরতি
ম্যাচ। ওয়েবসাইট।

No comments:
Post a Comment