প্রথম ম্যাচেই দারুণ ঝড় তুলেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু তাতেও
রক্ষা হলো না কোয়েটা গ্লাডিয়েটার্স। বুধবার শারজায় তারা ৫ উইকেটে হেরে গেছে
মিসবাহ উল হকের ইসলামাবাদ ইউনাটেডের কাছে। ৫ বল বাকি থাকতেই তারা জয় তুলে
নেয়। বিলিংসের ৭৮ রানের ইনিংসের পর জয় তাদের হাতের মুঠোতেই চলে আসে। এর
আগে পাকিস্তান সুপার লিগে খেলতে নেমে প্রথম ম্যাচেই ব্যাট হাতে দারুণ
নৈপুণ্য দেখিয়েছেন টাইগার অল রাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। শারজায় দলের
সাথে যোগ দেয়ার পর আজ প্রথম ম্যাচেই তাকে মাঠে নামিয়েছে কোয়েটা
গ্লাডিয়েটর্স।
ছয় নম্বরে ব্যাট করতে নেমে ২০ বলে অপরাজিত ২৯ রান করে দলের
আস্থার প্রতিদান দিতে ভুল করেননি তিনি। তার ইনিংসে ছিলো ১টি ছক্কা ও দুটি
চারের মার। পঞ্চম উইকেটে থিসারা পেরেরার সাথে রিয়াদের ৪৬ রানের জুটিতে ৬ উইকেটে ১৪৮
রান তুলেছে সরফরাজ আহমেদের দল। কোয়টার হয়ে দুই উদ্বোধনী ব্যাটসম্যান আসাদ
শফিক ৪৫ ও আহমেদ শেহজাদ ২৬ রান করেছেন। পিএসএল খেলতে হায়দরাবাদ টেস্টের পর ভারত থেকেই শারজায় যান মাহমুদুল্লাহ।

No comments:
Post a Comment