Sunday, February 12, 2017

ভালোবাসার পাঁচফোড়ন

বরাবরের মতো এবারও নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাণ করেছে ভালোবাসার বিশেষ ‘পাঁচফোড়ন’। প্রায় দেড় যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে এটিএন বাংলায়। এবারের অনুষ্ঠান সাজানো হয়েছে ভালোবাসা দিবসে এক দম্পতির মান-অভিমান, রাগ-অনুরাগ নিয়ে। শুরু থেকেই পাঁচফোড়নে কখনও নির্দিষ্ট কোনো উপস্থাপক থাকে না। দেশের বিভিন্ন তারকা শিল্পীরা এর নাটকীয় উপস্থাপনায় অংশগ্রহণ করেন।
এবারও তার ব্যতিক্রম নয়। এতে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আবদুল কাদের ও অভিনেত্রী শামীমা নাজনীন। অভিনয়ের মাধ্যমে এই তারকাদ্বয় মূলত সঞ্চালকের ভূমিকা পালন করেছেন। ভালোবাসার পঁাঁচফোড়নে গান রয়েছে ২টি। ‘পিরিতি কাঁঠালের আঠা...’ শীর্ষক জনপ্রিয় লোকসঙ্গীতটি ভিন্নভাবে পরিবেশন করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী পলাশ। একটি গান গেয়েছেন ডলি সায়ন্তনী। আরও রয়েছে বেশ কিছু মজাদার নাট্যাংশ। অনুষ্ঠানটি ১৪ ফেব্রুয়ারি রাত ৭টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে।

No comments:

Post a Comment