প্রথমে
ছিলেন অভিনেত্রী। এরপর হয়েছেন রাজনীতিবিদ। অবশ্য পরে সংসদ সদস্য নির্বাচিত
হন তিনি। এবার শিক্ষক হিসেবে নতুন পরিচয়ে আবির্ভূত হলেন চিত্রনায়িকা কবরী।
বেসরকারি বিশ্ববিদ্যালয় অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের
(ইউআইটিএস) বিজনেস স্টাডিজ বিভাগে যোগ দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের এ
জনপ্রিয় নায়িকা। ৯ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়
কর্তৃপক্ষ এ খবর জানায়। তিনি বিশ্ববিদ্যালটির বিবিএ প্রোগ্রামের কনজিউমার
বিহ্যাভিয়ার (ভোক্তা আচরণ) বিষয়ে ক্লাসও নিয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে
জানা গেছে, বিবিএ প্রোগ্রামের অ্যাডজাঙ্ক ফ্যাকাল্টি হিসেবে
এন্টারপ্রেনিয়ারশিপ, লিডারশিপ ও ম্যানেজমেন্টের ক্লাস নেবেন তিনি। এ
প্রসঙ্গে কবরী বলেন, ‘নতুন প্রজন্মকে নতুন কিছু শেখানোই আমার লক্ষ্য।
শিক্ষক হিসেবে আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব।’
শিক্ষক হিসেবে নতুন যাত্রা শুরু করলেও অভিনয় থেকে কিন্তু দীর্ঘদিন দূরে
আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী। ২০১৫ সালে ‘এই তুমি সেই
তুমি’ নামের একটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিলেও পরবর্তী সময়ে সেটার কাজ
আর করেননি। তবে গেল ঈদে একটি নাটক নির্মাণ করেছেন তিনি।

No comments:
Post a Comment