যুক্তরাষ্ট্রের
শীর্ষস্থানীয় বিনিয়োগকারী ওয়ারেন বাফেট বলেছেন, অভিবাসীরাই যুক্তরাষ্ট্রের
অর্থনীতিতে ‘অলৌকিক’ অর্জন এনেছে। বাফেট বলেন, শুরু থেকে আজ পর্যন্ত
মার্কিন অর্থনীতির এই অলৌকিক অর্জন খুঁজতে গেলে সেসব মানুষকেই পাওয়া যাবে,
যারা নিজেদের দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর সাহস করেছিলেন।
বাফেট
বার্কশায়ার হ্যাথাওয়ে কোম্পানির এই প্রধান নির্বাহী শনিবার অনলাইনে তার
শেয়ারহোল্ডারদের কাছে দেয়া বার্ষিক এক চিঠিতে এসব কথা বলেন। তার ভাষায়,
‘সেই ২৪০ বছর অর্থাৎ আমার বয়সের তিনগুণ বেশি সময় আগে মার্কিনিরা মানুষের
উদ্ভাবনী ক্ষমতা, বাজার ব্যবস্থা এবং মেধাবী ও উচ্চাকাক্সক্ষী অভিবাসীদের
একত্র করতে পেরেছিল। প্রাচুর্য অর্জনে এটা আমাদের পূর্বপুরুষদের স্বপ্নকেও
ছাড়িয়ে গিয়েছিল।’ তবে চিঠির কোথাও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
নাম উল্লেখ করেননি তিনি। যুক্তরাষ্ট্রের বর্তমান বাজার ব্যবস্থাকে সমর্থন
করে এই ধনকুবের আরও বলেন, মার্কিন বাজারব্যবস্থা হচ্ছে জাতীয় সম্পদ
সৃষ্টিতে মূলধন, মেধা আর শ্রমের সমন্বয়। বিবিসি।

No comments:
Post a Comment