Thursday, February 9, 2017

প্রথম সেশনের দুঃখ মিরাজের অবিশ্বাস্য মিস

ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের প্রথম এবং একমাত্র টেস্টের প্রথম সেশনে দুঃখ হয়ে রইল মেহেদী হাসান মিরাজের অবিশ্বাস্য একটি ক্যাচ মিস। হায়দরাবাদ স্টেডিয়ামে শুরু হওয়া এ ম্যাচটিতে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে চার বল খেলেই তাসকিন আহমেদের বলে প্রথম উইকেট হারায় ভারত। কিন্তু পরবর্তীতে ঘটে সেই বিপত্তি। দুই ব্যাটসম্যান এক প্রান্তে তারপরও রান আউট করতে পারলো না বাংলাদেশ।
কামরুল ইসলাম রাব্বির ধীর গতির থ্রো স্টাম্পের পিছনে থেকে এগিয়ে এসে সামনে ধরতে চেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ধরতে পারেননি, বল হাত ফসকে বেরিয়ে যায় বেঁচে যান মুরালি বিজয়। অবশ্য মিরাজের বলেও দু’টি সুযোগ হাতছাড়া হয়। তার দ্বিতীয় ওভারে দু’বার স্লিপে ক্যাচ ধরার চেষ্টায় হাতও লাগাতে পারেননি সাকিব আল হাসান। চেতেশ্বর পুজারার ক্যাচ একটু দূর দিয়ে গেলেও মুরালি বিজয়ের ক্যাচ হাতের কাছেই পেয়েছিলেন সাকিব। লাঞ্চ বিরতি পর্যন্ত ভারতের সংগ্রহ ২৭ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৬। উইকেটে আছেন মুরালি বিজয় (৪৫) এবং চেতশ্বর পুজারা (৩৯)।

No comments:

Post a Comment