Thursday, February 9, 2017

খাওয়ার টাকা পাচ্ছেন না ক্রিকেটাররা!

মারাত্মক আর্থিক সংকটের মুখে পড়েছে অনূর্ধ্ব-উনিশ ভারতীয় ক্রিকেট দল। হাত খরচের টাকা দূরঅস্ত রাহুল দ্রাবিড়ের ছেলেরা খাওয়ার খরচের টাকা পর্যন্ত পাচ্ছেন না। লোধা বনাম বিসিসিআই দ্বন্দ্বের জেরেই তাদের এ দূরবস্থা। অবশ্য সিনিয়র ক্রিকেটের বিপরীত চিত্র জুনিয়র ক্রিকেটে। হায়দরাবাদে বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্টে কোনও আর্থিক সমস্যার সামনে পড়তে হচ্ছে না বিরাট কোহলিদের। অথচ মুম্বাইয়ে প্রবল আর্থিক সংকটের মুখে অনূর্ধ্ব-উনিশ ভারতীয় ক্রিকেট দল। হাত খরচের টাকা দূর অস্তরাহুল দ্রাবিড়ের ছেলেরা খাওয়ার খরচের টাকা পর্যন্ত পাচ্ছেন না। দলের এক সদস্য জানিয়েছেন, বিলাসবহুল হোটেলে থাকার সুবাদে তারা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাচ্ছেন।
মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন মধ্যাহ্নভোজের ব্যবস্থা করে দিচ্ছে। কিন্তু ডিনার খাওয়ার উপায় নেই। সারাদিন ম্যাচের ধকলের পর রাতে ক্রিকেটারদের খাবার জোগাড় করতে হোটেলের বাইরে যেতে হচ্ছে। খেতে হচ্ছে অভিভাবকদের পয়সায়। বিসিসিআইয়ের এক অফিসিয়াল বলছেন, সচিব অজয় শিরকেকে সুপ্রিম কোর্ট সরিয়ে দেওয়ায় তাদের এতদিন চেকে সই করার মতো লোক ছিল না। তারা চেষ্টা করবেন সিরিজ শেষ হওয়ার পর ক্রিকেটারদের অ্যাকাউন্টে টাকা ফেলে দিতে।
সূত্র: জি নিউজ

No comments:

Post a Comment