ঢাকাই
ছবির অন্যতম জনপ্রিয় নায়িকা শাবনূর। দীর্ঘদিন ধরেই অভিনয়ের বাইরে অবস্থান
করছেন তিনি। বসবাস করছেন অস্ট্রেলিয়ায়। আগামী ১০ ফেব্রুয়ারি এ তারকা দেশে
ফিরবেন বলে জানা গেছে। শাবনূরের মা আমেনা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি
এতদিন মেয়ের সঙ্গেই ছিলেন। গত ২ ফেব্রুয়ারি সেখান থেকে ঢাকায় ফিরেছেন।
গতবারের চেয়ে এবার লম্বা সময় দেশে থাকবেন বলেই জানিয়েছেন তার মা।
এর আগে
দেশে ফিরে শাবনূর তার অসমাপ্ত ছবি ‘পাগল মানুষ’-এর শুটিংয়ে অংশ নিয়েছিলেন।
পরে মোস্তাফিজুর রহমান মানিকের ‘এত প্রেম এত মায়া’ নামের ছবিতে চুক্তিবদ্ধ
হন। ছবিটির কোনো দৃশ্যের শুটিং করেননি শাবনূর। দেশে ফেরার পর এ ছবিতে কাজ
করবেন বলে আশা প্রকাশ করেছেন ছবির পরিচালক মানিক।

No comments:
Post a Comment