ঢাকাই
সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। চলচ্চিত্র ক্যারিয়ারে ২৩ বছর পার
করেছেন তিনি। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয়
চলচ্চিত্র। দর্শকদের কাছে পেয়েছেন জনপ্রিয়তা। চলচ্চিত্রের পাশাপাশি ছোট
পর্দায় অভিনয় করছেন মৌসুমী। তারই ধারাবাহিকতায় এবার ‘পেইন্টার’ শিরোনামের
টেলিফিল্মে অভিনয় করতে যাচ্ছেন। অভিনেতা অমিত হাসানের গল্প ও পরিচালনায়
নির্মিত হবে এ টেলিফিল্ম। এর মাধ্যমে নির্মাতার খাতায় নাম লেখাচ্ছেন অমিত
হাসান। এ প্রসঙ্গে অমিত বলেন, ‘পেইন্টার’ নামের একটি টেলিফিল্মের কাজ শুরু
করব।
এটির গল্পও আমি লিখেছি। এটিই হতে যাচ্ছে আমার প্রথম নির্মাণ। যেহেতু
এটা প্রথম নির্মাণ তাই বিষয়টি নিয়ে এক্সসাইডেট। আগামী মার্চের দিকেই শুটিং
শুরু করব। শুটিং শুরুর আগে সংবাদ সম্মেলন করে সবাইকে জানাব।’ পরিচালনার
বাইরে এতে মৌসুমীর বিপরীতে অভিনয়ও করবেন তিনি। মৌসুমী বলেন, ‘গল্প শুনে
ভালো লেগেছে। তাই কাজ করছি।’ বর্তমানে একাধিক ছবির শুটিং নিয়ে ব্যস্ত
রয়েছেন মৌসুমী। অপরদিকে ‘গোপন সংকেত’, ‘জানেমন’, ‘বস-টু’সহ বেশ কয়েকটি
সিনেমায় খল অভিনেতা হিসেবে কাজ করছেন অমিত হাসান। এ ছাড়াও এ তারকা বর্তমানে
বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

No comments:
Post a Comment