Saturday, February 11, 2017

আশা ছাড়ছেন না মেহেদি

হায়দরাবাদের উইকেটে বোলারদের জন্য যেন কিছুই নেই। অন্তত বাংলাদেশের বোলিং দেখে এমনটাই মনে হওয়া স্বাভাবিক। বোলাররা অকাতরে রান দিয়েছেন। পাঁচজন বোলার রান দেয়ার ক্ষেত্রে সেঞ্চুরি করেছেন। ৬৮৭ রানে ইনিংস ঘোষণা করে থেমেছে ভারত। ডাবল সেঞ্চুরি করেছেন কোহলি। সঙ্গে দুটি সেঞ্চুরি এবং তিনটি হাফ সেঞ্চুরি। কাল দ্বিতীয় দিনের ১৪ ওভার বাকি থাকতেই ইনিংস ঘোষণা করেন ভারত অধিনায়ক। উদ্দেশ্য ছিল দু’একটি উইকেট তুলে নিয়ে পরের দিনের সকালের কাজটা একটু এগিয়ে রাখা। কোহলির ইচ্ছা পূরণ হয়েছে। শেষ বিকেলে ক্যাচ দিয়ে ফিরলেন সৌম্য সরকার। দিন শেষ হল ১ উইকেটে ৪১ রান নিয়ে। এখনও ৬৪৬ রানে পিছিয়ে বাংলাদেশ।
আজ তৃতীয়দিনে কী করবেন বাংলাদেশের ব্যাটসম্যানরা? তারা কী পারবেন ভারতকে পাল্টা জবাব দিতে, ইশান্ত শর্মা, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজাদের সামনে বুক চিতিয়ে লড়াই করতে পারবেন ব্যাটসম্যানরা? এত বিশাল একটি ইনিংসের নিচে চাপা পড়ার পর দলের মানসিক অবস্থাই বা এখন কেমন? দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে আসা মেহেদী হাসান মিরাজের কাছে এমনই নানা প্রশ্ন। জানতে চাওয়া হয়েছিল তৃতীয়দিনের উইকেটে বড় কোনো ইনিংস খেলা কী সম্ভব? মিরাজের মতে সম্ভব। তিনি বিশ্বাস করেন, বাংলাদেশের ব্যাটসম্যানদের সে সামর্থ্য আছে। তামিম-সাকিবরা বড় ইনিংস খেলতে পারবেন। মিরাজ বলেন, ‘আমি বিশ্বাস করি আমাদের দলে সিনিয়র যারা আছেন- তামিম ভাই, সাকিব ভাই, মুশফিক ভাই, রিয়াদ ভাই, তারা যদি ভালো খেলতে পারেন, তাহলে আমাদের দল থেকেও অনেক বড় বড় স্কোর আসবে। নিউজিল্যান্ডে একটা ম্যাচে কিন্তু আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। আমাদের ব্যাটসম্যানরা খুব ভালো অবস্থায় আছে।’ ওয়েবসাইট।
ভারতের পক্ষে সর্বোচ্চ ডাবল সেঞ্চুরি
ব্যাটসম্যান ক্যারিয়ার ম্যাচ ২০০
বীরেন্দর সেহওয়াগ ২০০১-২০১৩ ১০৪ ৬
শচীন টেন্ডুলকার ১৯৮৯-২০১৩ ২০০ ৬
রাহুল দ্রাবিড় ১৯৯৬-২০১২ ১৬৪ ৫
বিরাট কোহলি ২০১১-২০১৭ ৫৪* ৪
সুনীল গাভাস্কার ১৯৭১-১৯৮৭ ১২৫ ৪
***সংক্ষিপ্ত স্কোর***
ভারত প্রথম ইনিংস
রান বল ৪ ৬
কেএল রাহুল ব তাসকিন ২ ৪ ০ ০
বিজয় ব তাইজুল ১০৮ ১৬০ ১২ ১
পূজারা ক মুশফিক ব মেহেদি ৮৩ ১৭৭ ৯ ০
কোহলি এলবিডব্ল– ব তাইজুল ২০৪ ২৪৬ ২৪ ০
রাহানে ক মেহেদি ব তাইজুল ৮২ ১৩৩ ১১ ০
সাহা নটআউট ১০৬ ১৫৫ ৭ ২
অশ্বিন ক সৌম্য ব মেহেদি ৩৪ ৪৫ ৪ ০
জাদেজা নটআউট ৬০ ৭৮ ৪ ২
অতিরিক্ত ৮
মোট (৬ উইকেটে ডিক্লেয়ার) ৬৮৭
উইকেট পতন : ১/২, ২/১৮০, ৩/২৩৪, ৪/৪৫৬, ৫/৪৯৫, ৬/৫৬৯।
বোলিং : তাসকিন ২৫-২-১২৭-১, কামরুল ১৯-১-১০০-০, সৌম্য ১-০-৪-০, মেহেদি হাসান ৪২-০-১৬৫-২, সাকিব ২৪-৪-১০৪-০, তাইজুল ৪৭-৬-৬৫৬-৩, সাব্বির ৩-০-১০-০, মাহমুদউল্লাহ ৫-০-১৬-০।
বাংলাদেশ প্রথম ইনিংস
রান বল ৪ ৬
তামিম ইকবাল ব্যাটিং ২৪ ৪৮ ৩ ০
সৌম্য ক সাহা ব যাদব ১৫ ৩১ ৩ ০
মুমিনুল ব্যাটিং ১ ৫ ০ ০
অতিরিক্ত ১
মোট (১ উইকেটে, ১৪ ওভারে) ৪১
উইকেট পতন : ১/৩৮।
বোলিং : বি কুমার ৫-২-৭-০, ইশান্ত শর্মা ৫-০-৩০-০, অশ্বিন ২-১-১-০, যাদব ২-১-২-১।

No comments:

Post a Comment