আমাদের
জাতীয় জীবনে যে দিবসটি সবচেয়ে অবিতর্কিত এবং সর্বজনীন, সে দিবসটি হল একুশে
ফেব্রুয়ারি। শুধু বাংলাদেশের বাঙালিরা নয়, সারা বিশ্বে ছড়িয়ে-ছিটিয়ে থাকা
বাংলা ভাষাভাষী মানুষ মাত্রেই এ দিবসটি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে উদযাপন করে।
এ দিনটি ভাষা-সংস্কৃতি চর্চার দিন।
রাজনৈতিক বাকবিতণ্ডা সৃষ্টি বা বিদ্বেষ
প্রচারের দিন নয়। একুশের দিনটিতে সব দল-মতের মানুষই ভাষা শহীদ মিনারে
জমায়েত হয়, শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায়। এ দিনটিতে তাই বিদ্বেষ ও
অসত্য প্রচার থেকে আমাদের সবারই বিরত থাকা উচিত।

No comments:
Post a Comment