Wednesday, February 22, 2017

সিংগাইরে পুলিশ ও যুবলীগ নেতার কারণে বিয়ে হল না প্রেমিক যুগলের

প্রেমিকের ডাকে সাড়া দিয়ে বিয়ের পিঁড়িতে বসতে পারলেন না প্রেমিকা। বাদ সাধলেন পুলিশ ও স্থানীয় যুবলীগ নেতা। ঘটনাটি ২০ ফেব্রয়ারি রাতে সিংগাইর উপজেলার ধল্লা বাজারে। বাজার ব্যবসায়ীরা জানান, ভাই ভাই সুপার মার্কেটের অন্তরা হার্বাল বিউটি পার্লারে উপজেলার চান্দহর গ্রামের ফটিকের পুত্র ছলিম (২৫) তার প্রেমিকাকে নিয়ে সোমবার দুপুরে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে। এতে প্রেমিক যুগল বিয়ে করতে সম্মতিও দেয়। বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন করেন বাজারের কতিপয় ব্যবসায়ী।
বিয়ের পূর্বে রাত ৯টার দিকে উপস্থিত হন সিংগাইর থানার এসআই জাহাঙ্গীর ও স্থানীয় ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক রবিউল হাসান। বিয়েতে বাধা দেন ওই পুলিশ ও সরকার দলীয় নেতা। অভিযোগ উঠেছে, পুলিশ নেতা মিলে ছেলের পরিবারের কাছে থেকে মোটা অংকের টাকা নিয়ে বিয়ে ভেঙে দেন। নিরুপায়ে ভিকটিম চোখের পানি মুছতে মুছতে চলে যেতে বাধ্য হন। ভিকটিমের পরিবারের অভিযোগ, ভাই ভাই সুপার মার্কেটটি রবিউলদের। পুলিশ ও বরিউল মিলে মামলা না করার জন্য ভয় দেখানো হয়েছে পরিবারটিকে।

No comments:

Post a Comment