Sunday, February 26, 2017

সংবিধানের কয়েকটি অনুচ্ছেদ বাতিলে হাইকোর্টের রুল

উচ্চ ও নিম্ন আদালতের বিচারক নিয়োগ সংক্রান্ত সংবিধানের ৯৫, ১১৬ অনুচ্ছেদসহ কয়েকটি অনুচ্ছেদকে কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী চার সপ্তাহের মধ্যে মন্ত্রী পরিষদ সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে এ বিষয়ে আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সংবিধানের ৯৫, ৯৮, ১১৫ ও ১১৬ অনুচ্ছেদ সংশোধনের বৈধতা চ্যালেঞ্জ করে গত ৩ নভেম্বর হাইকোর্টের সংশ্লিস্ট শাখায় রিট আবেদনটি দায়ের করেন হাইকোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ।
রিট দায়েরের পরে ইউনুছ আলী বলেন, বাহাত্তরের মূল সংবিধানে ১১৬ অনুচ্ছেদে অধস্তন আদালতের পূর্ণাঙ্গ দায়িত্ব ছিলো সুপ্রিম কোর্টের। কিন্তু ১৯৭৫ এর ৪র্থ সংশোধনীতে সুপ্রিম কোর্টের পরিবর্তে ওই ক্ষমতা দেওয়া হয় রাষ্ট্রপতির কাছে। এটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এছাড়াও সংবিধানের ৯৫ অনুচ্ছেদে আইন তৈরি সাপেক্ষে বিচারপতি নিয়োগের বিধান থাকলেও সংসদে কোনো আইন ছাড়াই দীর্ঘ ৪৫ বছর যাবত বিচারপতি নিয়োগ দিচ্ছে এটাও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।  রিট আবেদনে সংবিধানের এই ধারাও বাতিল চাওয়া হয়েছে।

No comments:

Post a Comment