Monday, February 27, 2017

ধর্মঘটে বেনাপোলে যাত্রী দুর্ভোগ : বাণিজ্য বন্ধ

খুলনা বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা অনিদির্ষ্টকালের পরিবহন ধর্মঘট আজ দ্বিতীয় দিন। সকাল থেকে বেনাপোল স্থলবন্দর থেকে দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যায়নি। ভারত থেকে ফেরত আসা পাসপোর্ট যাত্রীরা আটকা পড়েছে বন্দর এলাকায়। শিশু ও রোগী যাত্রীদের নিয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এসব যাত্রীরা।
অনেকে গন্তব্যস্থলে যাওয়ার জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছেন। তবে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানী চালু থাকলেও ধর্মঘটের কারণে রপ্তানীকৃত কোনো পণ্যবাহী ট্রাক বন্দরে না আসায় রপ্তানী কার্যক্রম বন্ধ রয়েছে। বন্দর থেকে খালাশকৃত আমদানী পণ্য লোড না হওয়ায় সৃষ্টি হচ্ছে পণ্যজটের। ভারত-বাংলাদেশ পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে। বেনাপোল-খুলনা ট্রেন চলাচল করছে ।

No comments:

Post a Comment