নাটোরের
বড়াইগ্রামে মাল বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুর রহমান (৫৮) নামে এক
ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার সকাল ৯ টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের
রেজুর মোড়ে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ
করেন। তিনি চট্টগ্রামের বাঁশখালী এলাকার শ্রী রাম কুমারের ছেলে। বর্তমান
বড়াইগ্রাম রেজুর মোড় এলাকার বাসিন্দা।
বনপাড়া হাইওয়ে থানা সুত্রে জানা যায়,
সিরাজগঞ্জ থেকে নাটোরগামী একটি মাল বোঝাই ট্রাক (যশোর ট ১১-৩৪৬৪) চাকা
পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রাকটি
পাশর্^সড়কে ভ্যান নিয়ে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকা ভ্যানচালক আব্দুর
রহমানকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

No comments:
Post a Comment