ইনজুরির
কারণে নিউজিল্যান্ড সফরে সুযোগ পাননি উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন কুমার
দাস। জাতীয় লীগেও ভালো করতে পারেননি তিনি। কিন্তু বিসিএলের প্রথম ম্যাচেই
ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ডান হাতি ব্যাটসম্যান। ঠিক ভারত সফরের আগে
তার এই দুর্দান্ত ব্যাটিং আবারও নির্বাচকদের নজর কেড়েছে। সুযোগ পেয়েছেন
ভারত সফরের দলেও। চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার শফিউল ইসলাম। ভারত সফরে
একমাত্র টেস্টের জন্য ঘোষিত ১৫ সদস্যের বাংলাদেশ দলে জায়গা হয়নি আরেক পেসার
মোস্তাফিজুর রহমানের। ইনজুরির ধকল সামলে এখনও শতভাগ ফিট না হওয়ায় ভারত
সফরে তাকে রাখা হয়নি। আজ সকালেই বাংলাদেশ দল ভারতের উদ্দেশে রওনা হবে। সফরে
হায়দরাবাদে একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে ৯ ফেব্রুয়ারি। এদিকে
নিউজিল্যান্ড সফরে চোটে পড়া অধিনায়ক মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও মুমিনুল
হক দলে রয়েছেন।
লিটনকে জায়গা দিতে সর্বশেষ টেস্টের দল থেকে বাদ পড়েছেন
নুরুল হাসান। এছাড়া পেসার শফিউল ইসলাম ফেরায় বাদ পড়েছেন রুবেল হোসেন।
নিউজিল্যান্ড সফরে হুট করে টেস্ট খেলে ফেলা নাজমুল হোসেন শান্ত অনুমিতভাইে
বাদ পড়েছেন। ফিজিও-ট্রেনাররা বলছেন মোস্তাফিজের তেমন কোনো সমস্যা নেই। তবে
মোস্তাফিজ এখনও নিজেকে মাঠে ফেরার জন্য প্রস্তুত মনে না করায় তাকে দলে
রাখেননি নির্বাচকরা। ১৫ সদস্যের মূল স্কোয়াডের সঙ্গে দলে রাখা হয়েছে আরেকজন
পেসারকে। মূল পেসারদের বিশ্রাম দিয়ে প্রস্তুতি ম্যাচে পেসার আবু জায়েদকে
খেলাবে টিম ম্যানেজমেন্ট। সর্বশেষ চারটি প্রথম শ্রেণীর ম্যাচে ২৮ উইকেট
নিয়েছেন সিলেটের এই পেসার। দল ঘোষণার সময় কাল প্রধান নির্বাচক মিনহাজুল
আবেদিন নান্নু বলেন, ‘মোস্তাফিজের এখনও ফিটনেসের সমস্যা আছে। ফিজিক্যাল
ফিটনেস ঠিক আছে, উন্নতি হয়েছে। কিন্তু ওর আরও সময় লাগবে।’ ব্যাটিংয়ের
মানদণ্ডে নুরুল হাসানের পরিবর্তে লিটন দাসকে দলে নিয়েছেন নির্বাচকরা।
মিনহাজুল আবেদিন বলেন, ‘ভারত আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী দল। অনেক
অভিজ্ঞ। তবে আমরাও টেস্ট ক্রিকেটে এগিয়ে যাচ্ছি। ভারত সফরেও দল ভালো করবে
বলে আশা করছি।’
বাংলাদেশ দল
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, তাইজুল ইসলাম, শুভাশীষ রায় চৌধুরী,
সৌম্য সরকার, লিটন কুমার দাস ও শফিউল ইসলাম।
বাংলাদেশ দল
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, তাইজুল ইসলাম, শুভাশীষ রায় চৌধুরী,
সৌম্য সরকার, লিটন কুমার দাস ও শফিউল ইসলাম।

No comments:
Post a Comment