সরকারি
কর্মকর্তাদের মোবাইলের সিম ক্লোনিং করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া চক্রের
১৪ সদস্যকে আটক করেছে র্যাব। রাজধানীর উত্তরা থেকে বুধবার রাতে তাদের আটক
করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত অ্যাপস, মোবাইল,
বিপুলসংখ্যক সিম,
ল্যাপটপ, কম্পিউটার ও টাকা উদ্ধার করা হয়েছে। র্যাবের
সিনিয়র এএসপি মিজানুর রহমান ভুঁইয়া যুগান্তরকে এসব তথ্য দেন। এ বিষয়ে
বিস্তারিত পরে র্যাবের কাওরানবাজারের মিডিয়া সেন্টারে ব্রিফ করে জানানো
হবে বলেও জানান তিনি।

No comments:
Post a Comment