Wednesday, February 15, 2017

ডেমরায় বাউল মেলায় অগ্নিকাণ্ড, পুড়েছে অর্ধশত দোকান

ডেমরায় শ্রী শ্রী সুধারাম বাউলের (বাউল্লা বাজার) মেলায় অগ্নিকাণ্ডে অন্তত ৫০টি অস্থায়ী দোকান (স্টল) পুড়ে ছাঁই হয়ে গেছে। মঙ্গলবার দিনগত রাত সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ভোর ৪ টায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী খেলনা ব্যবসায়ী কামাল হোসেন যুগান্তরকে জানায়, রাত সোয়া ৩টার দিকে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে খেলনার দোকানগুলোতে। ঘুমন্ত অবস্থায় প্রথমে কেউ টের পায়নি। আগুন ছড়িয়ে পড়ার পর টের পেলেও তখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে স্থানীয়দের ও দমকল বাহিনীর সহায়তায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ডেমরা ফায়ার স্টেশন ইনচার্জ মো. বজলুর রশিদ যুগান্তরকে জানায়, বৈদ্যুতিক গোলযোগ থেকে  অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি জানান, এ ঘটনায় অর্ধশত খেলনার অস্থায়ী স্টল পুড়ে প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ১০ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করাও সম্ভব হয়েছে। ডেমরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন রতন সকাল সাড়ে ৮টায় ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগিদের আশ্বাস দিয়েছেন।

No comments:

Post a Comment