গাইবান্ধার
গোবিন্দগঞ্জে উচ্ছেদ হওয়া সাঁওতালদের পুনর্বাসনে কি ব্যবস্থা নেয়া হয়েছে
তা জানাতে গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) ও গোবিন্দগঞ্জের উপজেলা নির্বাহী
অফিসারকে (ইউএনও) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী এক মাসের মধ্যে
হাইকোর্টকে এ তথ্য জানাতে হবে। একই সঙ্গে উচ্ছেদ হওয়া সাঁওতাল পুনর্বাসনে
রুল জারি করা হয়েছে। দুই সপ্তাহের সমাজ কল্যাণ সচিব, গাইবান্ধার ডিসি,
গোবিন্দগঞ্জের ইউনও এবং রংপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালককে এ রুলের
জবাব দিতে বলা হয়েছে।
বুধবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ
উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত এ রুল জারি করেন।
প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি সাঁওতাল উচ্ছেদের ঘটনার মামলার আলামত নষ্টের
বিরুদ্ধে রিট করেন এক আইনজীবী। তার আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের জারি করা
রুলের শুনানি ছিল আজ। ওই রুলের শুনানিকালে স্বপ্রণোদিত হয়ে হাইকোর্ট বেঞ্চ
এ নির্দেশনা ও রুল জারি করেন।

No comments:
Post a Comment