আজ
১৫ ফেব্রুয়ারি বেনাপোল ট্রাজেডির দ্বিতীয় বছর। ২০১৪ সালে ১৫ ফেব্রুয়ারি
বেনাপোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মুজিবনগর পিকনিকে
যাওয়া একটি বাস ফিরে আসার সময় যশোরের চৌগাছা নামক স্থানে খাদে পড়ে ৯ শিশু
শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়। নিহত শিশুরা হলো,বেনাপোল ছোটআচড়া
গ্রামের সৈয়দ আলীর দুই মেয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রী মাসুরা আক্তার(৮),পঞম
শ্রেণীর ছাত্রী সুরাইয়া আরেফিন,(১০),,লোকমান হোসেনের ছেলে পঞম শ্রেণীর
ছাত্র আশরাফুজ্জামান সামছু(১০),মনির হোসেনের ছেলে চতুর্থ শ্রেণীর ছাত্র
একরামুল কবির(৯),কানু মিয়ার মেয়ে চতুর্থ শ্রেনীর ছাত্রী রুনা
খাতুন(৯),
ইউনুছ আলীর মেয়ে পঞম শ্রেণীর ছাত্রী মিথিলা খাতুন(১০), ইমান আলীর
চতুর্থ শ্রেণীর ছাত্র ইয়ানুর রহমান(৯), গাজিপুরের সেকেন্দান আলীর ছেলে
চতুর্থ শ্রেণীর ছাত্র সাব্বির আহেম্মেদ(৯), নামাজ গ্রামের হাসান আলীর মেয়ে
পঞম শ্রেণীর ছাত্রী আখি থাতুন(৯)। তাদের স্বরন রাখতে এদিনটিকে পৌরশোকের দিন
ঘোষনা করা হয়। বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নির্মিত হয়েছে
স্মৃতি স্তম্ভ। আজ সকালে বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনের নেতর্ৃৃত্বে
বেনাপোলে একটি শোক র্যালি অনুষ্টিত হয়। শোক র্যালিতে বেনাপোলের সকল
স্কুলের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। শোক র্যালি শেষে স্মৃতি স্তম্ভে
পুষ্পস্তবক অর্পন ,দোয়া ও স্বরন সভা অনুষ্ঠিত হয়। স্বরন সভায় বক্তব্য রাখেন
পৌর মেয়র আশরাফুল আলম লিটন।
No comments:
Post a Comment