Wednesday, February 15, 2017

রংপুরে হরিজনদের মানববন্ধন

পেশা ও জাতের অসম্মান দূর করার দাবিতে রংপুর মহানগরীতে মানববন্ধন করেছে হরিজন সম্প্রদায়। বুধবার দুপুরে প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বিভিন্ন বয়সি ও পেশার হরিজরনা অংশ নেন। এসময় তারা পথে বাজারে জাতের অসম্মান বন্ধ কর, পেশা জাতের কারনে অসম্মান বৈষম্য চলবে না, সহ বিভিন্ন ধরনের প্লাকার্ড প্রদর্শন করে তারা। মানববন্ধন চলাজালে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন প্রবীন রাজনীতিবিদন মোহাম্মদ আফজাল, বাসদের আব্দুল কুদ্দুস,  হরিজন সম্প্রদায় সহায় সংগঠনের সভাপতি রাজ রায়, সহ সভাপতি রাজু, সেক্রেটারী সাজু প্রমুখ।
এবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন স্মারকলিপি
সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোর ন্যায় সংযুক্ত এবতেদায়ী মাদসারাগুলোকে জাতীয়করণ, ছাত্রছাত্রীদের উপবৃত্তির টাকা প্রদানসহ ছয় দফা দাবীতে রংপুর মহানগরীতে মানববন্ধন করেছে শিক্ষকরা। এসময় তারা ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একই দাবিতে স্মারকলিপি দেয়। বুধবার দুপুরে রংপুর মহানগরীর কাচারী বাজার এলাকায় বাংলাদেশে এবতেদায়ী শিক্ষক সমিতি ফাউন্ডেশনের উদ্যোগে মানববন্ধনে রংপুর জেলার এবতেদায়ী মাদরাসার শিক্ষকরা অংশ নেন। এসময় বক্তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। পরে শিক্ষকদের একটি প্রতিনিধি দল দাবী আদায়ে একটি স্মারকলিপি ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে প্রদান করেন।

No comments:

Post a Comment