Monday, February 20, 2017

দেড়শ বছর পর ভারতের ব্যারেন আগ্নেয়গিরি সক্রিয়

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত ভারতের একমাত্র আগ্নেয়গিরি 'ব্যারেন'। দেড়শ বছর সুপ্ত থাকার পর এটি ফের জেগে উঠেছে। গত জানুয়ারিতে চার ঘণ্টার জন্য আগ্নেয়গিরিটি সক্রিয় হয়েছিল বলে জানিয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশেনোগ্রাফির (এনআইও)। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ব্যারেন দ্বীপে আগ্নেয়গিরিটি অবস্থিত। এটি শুধু ভারতই নয়, দক্ষিণ এশিয়ার একমাত্র আগ্নেয়গিরি।
১৭৮৭ সালে প্রথমবারের মতো আগ্নেয়গিরিটির লাভ উদগীরণ হয়। ওই বছরসহ এ পর্যন্ত ১০ বারেরও বেশি এটি জেগে উঠে। এক বিবৃতিতে ভারতের গোয়া শহরভিত্তিক এনআইও জানিয়েছে, গত ২৩ জানুয়ারি বিকালে সিএসআইআর-এনআইওর গবেষণা জাহাজ আর ভি সিন্ধু সংকল্পতে থাকা বৈজ্ঞানিক টিমের সদস্যরা ব্যারেন আগ্নেয়গিরির কাছে আন্দামান বেসিনে সমুদ্রতলের নমুনা সংগ্রহ করছিলেন। হঠাৎ আগ্নেয়গিরিটি থেকে ছাই উদগিরণ শুরু হয়। এরপর টিমটি আগ্নেয়গিরির এক মাইল কাছে এগিয়ে গিয়ে ঘনিষ্ঠভাবে লাভা উদগিরণ পর্যবেক্ষণ করেন। পাঁচ থেকে দশ মিনিট ধরে লাভা উদগিরণ হয়। বিবৃতিতে আরও বলা হয়, দিনের বেলা আগ্নেয়গিরি থেকে শুধু ছাই দেখা যায়। সূর্যাস্তের পরে সন্ধ্যায় বৈজ্ঞানিক টিমটি আগ্নেয়গিরি থেকে গরম লাল লাভা বের হতে দেখা যায়। সূত্র: ম্যাশেবল

No comments:

Post a Comment