ইরাকে
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) শেষ শক্ত ঘাঁটি পশ্চিম মসুল
জঙ্গিমুক্ত করতে অভিযান শুরু করেছে ইরাকি বাহিনী। রোববার বিমান হামলা ও
কামানের গোলাসহ শত শত ইরাকি সামরিক যান মরুভূমির মধ্য দিয়ে পশ্চিম মসুলের
জঙ্গি অবস্থানগুলোর দিকে এগিয়ে যায়। তারা পশ্চিম মসুল ঘিরে ফেলতে শুরু করে।
অভিযান শুরুর প্রথম ঘণ্টায় শহরের দক্ষিণাঞ্চলীয় দুটি গ্রাম পুনরুদ্ধার করে
সরকারি বাহিনী। খবর বিবিসির।
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি
আনুষ্ঠানিকভাবে এ অভিযান শুরুর ঘোষণা দেন। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে
তিনি বলেন, ‘অভিযানের নতুন পর্ব শুরু করার ঘোষণা দিচ্ছি আমি, মসুলের পশ্চিম
অংশ মুক্ত করতে নিনেভে আসছি আমরা। আইএস জঙ্গিদের হাত থেকে নাগরিকদের মুক্ত
করতে শুরু করেছে আমাদের বাহিনীগুলো।’ সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট
জেনারেল আবদুল্লাহমির ইয়ারাল্লাহ এক বিবৃতিতে বলেন, অভিযান শুরুর প্রথম এক
ঘণ্টার মধ্যে মসুল বিমানবন্দরের দক্ষিণের দুটি গ্রাম আতবাহ ও আল-লাজ্জাগাহ
দখলে নিয়েছে আমাদের সেনা ইউনিট।

No comments:
Post a Comment