জেলার বেলাবো উপজেলায় আজ সকালে এক সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত ও তিনজন আহত হয়েছেন।
রোববার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বেলাবো উপজেলার দড়িকান্দির নারানপুর বাসস্টান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুর রহমান জানিয়েছেন, যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। অগ্রদূত পরিবহনের যাত্রীবাহী বাসটি হবিগঞ্জ থেকে ছেড়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। আর ঢাকা থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটি কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। দড়িকান্দি এলাকায় বাস ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ১১ জন আরোহী নিহত হয়। নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন পুরুষ, চারজন নারী ও দু’জন শিশু রয়েছে।
তিনি জানান, গুরুতর আহত তিনজনকে ভৈরব হাসপাতালে পাঠানো হয়েছে। আর নিহতদের লাশ কিশোরগঞ্জে নেয়া হয়েছে।
নিহত ব্যক্তিদের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।

>>>বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
No comments:
Post a Comment