অর্থ
সচিবসহ প্রশাসনের ১৩টি মন্ত্রণালয় ও বিভাগের সচিব পদে রদবদল করা হয়েছে।
এরমধ্যে অতিরিক্ত সচিব পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে ভারপ্রাপ্ত সচিব করা
হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একাধিক আদেশ জারি করেছে।
অর্থ সচিবের দায়িত্ব পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব
হেদায়েতুল্লাহ আল মামুন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নবগঠিত সুরক্ষা সেবা
বিভাগের দায়িত্ব পেয়েছেন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব ফরিদ
উদ্দিন আহমেদ চৌধুরী। স্বরাষ্ট্র সচিব ড. কামাল উদ্দিন আহমেদকে একই
মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের দায়িত্ব দেয়া হয়েছে। ডাক ও
টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরীকে মৎস্য ও প্রাণিসম্পদ
মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ
মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুল হাসান খানকে করা হয়েছে বস্ত্র ও পাট
মন্ত্রণালয়ে সচিব।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শুভাশীষ
বোসকে বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। তথ্য ও যোগাযোগ
প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদারকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের
সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সংস্কৃতি সচিব আকতারী মমতাজকে সরকারি
কর্মকমিশনের সচিব করা হয়েছে। অপর এক আদেশে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক
মো. আসাদুল ইসলামকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।
সমবায় অধিদফতরের নিবন্ধক মো. মফিজুল ইসলামকে পরিকল্পনা মন্ত্রণালয়ের
বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে বদলি করা
হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইব্রাহীম হোসেন খানকে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুবীর
কিশোর চৌধুরীকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিবের
দায়িত্ব দেয়া হয়েছে। এ ছাড়া বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক
শিরীন আখতারকে ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় একই পদে রাখা হয়েছে।

No comments:
Post a Comment