চট্টগ্রাম
বন্দরে একটি কাগজের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল
পৌনে ৯টার দিকে বন্দরের ৪ নম্বর গেইট এলাকার ওই গুদামে আগুন লাগে। খবর পেয়ে
ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের চারটি গাড়ি প্রায় একঘণ্টা চেষ্টার পর সকাল
১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী
পরিচালক মো. জাসিমউদ্দিন জানান, সকাল পৌনে ৯টার দিকে ওই গুদামের কাগজপত্র ও
যন্ত্রপাতিতে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের
আগ্রাবাদ ও বন্দর স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে একঘণ্টা চেষ্টার পর
সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও
ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

No comments:
Post a Comment