খাগড়াছড়ি
জেলা শহরে আরামবার এলাকায় ইতি চাকমা (১৭) নামে এক কলেজ ছাত্রীকে গলাকেটে
হত্যা করা হয়েছে। সোমবার রাত ১০টার দিকে জেলা শহরের শান্তিনগরের আরামবাগ
এলাকা থেকে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত ইতি চাকমা খাগড়াছড়ি সরকারি কলেজের
এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী এবং দীঘিনালা উপজেলার ছনটিলা পাড়ার মৃত অন্ত
রেন্দ্রীয় চাকমার ছোট মেয়ে। নিহতের ভগ্নিপতি অটল চাকমা জানান, শালিকা ইতি
চাকমাসহ শান্তিনগরের এ বাসায় তারা ৬ মাস থেকে বসবাস করছেন।
তার (অটল চাকমা)
স্ত্রী জোনাকি চাকমা দীঘিনালায় শিক্ষকতা করেন। জোনাকি চাকমা জানান, সোমবার
তিনি বিকালে বাসা থেকে বের হয়ে রাত সাড়ে ৯টায় ফিরে দরজা খোলা পান। ভেতরে
গিয়ে দেখেন ইতি চাকমা রক্তাক্তাবস্থায় বিছানার উপর পড়ে রয়েছে। খাগড়াছড়ি সদর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান,
তাকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ভাবে
ধারণা করা হচ্ছে। পুলিশ জবাইকরা দা উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের পর থেকে
কলেজ ছাত্রীর ব্যবহৃত মোবাইলটি পাওয়া যাচ্ছে না । লাশের সুরতহাল শেষে
ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা চলছে। সোমবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন
পুলিশ সুপার মো: মজিদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন।

No comments:
Post a Comment