Tuesday, February 28, 2017

পাওনা টাকা চাইতে গিয়ে ঘুষিতে মুক্তিযোদ্ধা নিহত

পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের কিল ঘুষিতে প্রাণ হারিয়েছেন সাতক্ষীরার মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। সোমবার রাতে এ ঘটনা ঘটে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা গ্রামে। সদর থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা জানান, শ্রীরডাঙ্গি মোড়ে মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের  এসএম ট্রেডার্স নামে রড সিমেন্টের দোকান রয়েছে।
ওই দোকানের বাকি পড়া টাকা আদায়ের জন্য তিনি তার প্রতিবেশি ক্রেতা মোমিনুর রহমানের কাছে তাগিদ দেন। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে মোমিনুর ক্ষিপ্ত হয়ে তার বুকে কয়েকটি ঘুষি মারেন। এতে আবুল কালাম আজাদ অসুস্থ হয়ে পড়লে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতেই মারা যান তিনি। এ ঘটনায় মোমিনুর , তার ভাই ওয়াহিদুর, মুন্না হোসেন ও রনি রহমানসহ চারজনকে আটক করা হয়েছে।

No comments:

Post a Comment