পরপর
তিনটি বিস্ফোরণে কেঁপে উঠল খাইবার পাকতুনখোয়ার চারসাদ্দা জেলা৷ এতে এক
আইনজীবীসহ চারজন নিহত এবং অপর ১৭ জন আহত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে
পারে।
জানা গেছে, স্থানীয় একটি কোর্টের সামনে হয় তিনটি বিস্ফোরণ৷ তিনটিই
ছিল আত্মঘাতী বিস্ফোরণ। এক হামলাকারী আদালত ভবনের সামনে নিজেকে বোমায় উড়িয়ে
দেয়। অপর দুজন নির্বিচারে গুলিবর্ষণ ও গ্রেনেড বিস্ফোরণ ঘটাতে থাকে।
সাম্প্রতিক সময়ে পাকিস্তানে আত্মঘাতী হামলার সংখ্যা ব্যাপকভাবে বেড়ে গেছে।

No comments:
Post a Comment