Tuesday, February 21, 2017

আত্রাইয়ে জেএমবি সদস্য গ্রেফতার

নওগাঁর আত্রাই উপজেলার অভিযান চালিয়ে তালিকাভুক্ত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সাইদুর রহমান (৪৮) উপজেলার বান্ধাইখাড়া গ্রামের মৃত আফছার মল্লিকের ছেলে। আজ মঙ্গবার ভোরে উপজেলার বান্ধাইখাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা জানান, ২০০৪ সালে জেএমবির উত্থান হয় এলাকায়। সে সময় বাংলাভাই সিদ্দিকুর রহমান সর্বহারা নিধন নামে হত্যাযজ্ঞ মারপিট , লুটতরাজ, ভাঙচুরে মেতে উঠেন। এ সমস্ত কর্মকাণ্ডে সাইদুর রহমান সক্রিয় অংশগ্রহণ করেন। দীর্ঘদিন ধরে সাইদুর রহমান পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে তাকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে থানায় একটি মামলা রয়েছে।

No comments:

Post a Comment