Wednesday, February 8, 2017

শখের সিনেমার মতো প্রেম

অভিনয়শিল্পী আফরান নিশো ও আনিকা কবির শখ একসঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করে আলোচিত হয়েছেন। জনপ্রিয় এ জুটি ভালোবাসা দিবস উপলক্ষে সম্প্রতি একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘সিনেমার মতো প্রেম’। নাটকটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। এর গল্পে দেখা যাবে, আফরান নিশো দেশের বিখ্যাত একজন সঙ্গীতশিল্পী। সবাই তার গান পছন্দ করলেও শখ করেন না। কারণ নিশো অটোটিউন ব্যবহার করে গানের সঙ্গীতায়োজন করেন। শখ একদিন সরাসরি নিশোকে বলেন, তিনি নিশোর গান একদম পছন্দ করেন না।
এ কথা শুনে নিশো ধীরে ধীরে বুঝতে শুরু করেন যে তার গান আসলেই ভালো হয় না। একপর্যায়ে নিশো ও শখের দারুণ বন্ধুত্ব তৈরি হয়। এভাবেই গল্প এগিয়ে যায়। এ নাটকে অভিনয় প্রসঙ্গে শখ বলেন, ‘নাটকের গল্প খুবই সাধারণ মনে হলেও এর ভেতরে অসাধারণ কিছু একটা লুকিয়ে আছে। সঙ্গীতের যে বিষয়টি তুলে ধরা হয়েছে নিশোর চরিত্রের মাধ্যমে সেটি আমার দেশে বর্তমানে একটি ব্যাধিই বলা যায়। তাই নাটকটি সবাইকে দেখার অনুরোধ রইল।’ আসছে ভালোবাসা দিবসে দেশ টিভিতে নাটকটি প্রচার হবে বলে নির্মাতা জানান।

No comments:

Post a Comment