আরেকটি
ভোটারবিহীন নির্বাচন করতেই সরকার কে এম নুরুল হুদাকে প্রধান নির্বাচন
কমিশনার নিয়োগ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল
কবির রিজভী। আজ বুধবার দুপুরে এক দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় তিনি
বলেন, এই সরকার চাচ্ছে ভুতের মতো একজন ব্যক্তিকে রেখে ২০১৪ সালের ৫
জানুয়ারির মতো নির্বাচন করেই আবার দীর্ঘদিন ক্ষমতায় থাকা। এজন্যই সকল
পদক্ষেপ তারা নিয়েছেন। তিনি বলেন, হারিকেন দিয়ে খুঁজে তারা নিয়ে এসেছেন বহু
নাটক করে, বহু পদ্ধতি করে, বহু তামাশা করে, বহু প্রক্রিয়া করে নুরুল
হুদাকে প্রধান নির্বাচন কমিশন করে। ওই কমিশন দিয়ে ফেনী মার্কা নির্বাচন
করবেন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেন্দ্রে গেলে পরে মানুষ রক্তাক্ত হবে
অথবা লাশ হবে- এই ধরণের নির্বাচন করার মনোভাব নিয়ে মনো বাসনা নিয়েই আজকে
করা হয়েছে সিইসি নিয়োগ করা হয়েছে। এটি এদেশের মানুষ কখনো মনে নেবে না।
আজ
বুধবার বিকালে নতুন নির্বাচন কমিশন নুরুল হুদা সহ অন্যরা শপথ গ্রহণের কথা
রয়েছে। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসনের উপদেষ্টা
কাউন্সিলের সদস্য গুরুতর অসুস্থ কাজী আসাদ ও সাবেক এমপি শাহ মো. আবু জাফরের
আশু আরোগ্য কামনায় এই দোয়া মাহফিল হয়। রুহুল কবির রিজভী হুশিয়ারি উচ্চারন
করে বলেন, আগামী নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে, শেখ হাসিনা অধীনে
নয়। আগামী নির্বাচন হবে সন্ত্রাসমুক্ত, ভয়মুক্ত, অবাধে ভোটাররা কেন্দ্রে
যাবে, আতঙ্কে ভোটাররা বাড়িতে থাকবে, সেই নির্বাচন হবে না। সেই নির্বাচনের
প্রস্তুতির জন্য যে সংগ্রাম ও আন্দোলন দরকার, সেই প্রস্তুতি বিএনপি গ্রহন
করবে। অর্থাৎ দেশের বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, মানুষের
মুক্তির স্বার্থে, ওই বাকশালের গুহা থেকে গণতন্ত্রকে অবমুক্ত করার জন্য
বিএনপির শেষ বিন্দু রক্ত দিয়ে লড়াই করে তাকে প্রতিষ্ঠিত করবে। পদ্মাসেতুর
দুর্নীতির বিষয়ে কানাডার আদালতের রায়ের প্রসঙ্গ টেনে রুহুল কবির রিজভী
বলেন, কানাডার একটি আদালত রায় দিয়েছেন কিন্তু বিশ্বব্যাংক তাদের অভিযোগ
থেকে সরে আসেননি, তারা তাদের অবস্থানেই আছেন। আর ক্ষমতাসীনরা ওই রায়ে
চিৎকার করে টকশো বলেন, আওয়ামী বুদ্ধিজীবীরা বলেন, আওয়ামী নেতারা বলেন,
একেবারে তারা ধূঁয়া তুলসি পাতা।

No comments:
Post a Comment