Wednesday, February 22, 2017

আবদুল আলীমকে উৎসর্গ করে ‘জমিন’

সমাজের বিত্তবান এবং ক্ষমতাবান হিসেবে পরিচিত মুরাদ খান। মৃত্যুর আগ মুহূর্তে তার চোখে ভাসে তার ক্ষমতাবান হয়ে ওঠার পেছনের সব গল্প। এমনই এক গল্পকে কেন্দ্র করে আবদুল আলীমের ‘পরের জায়গা পরের জমিন’ গানটিকে ‘জমিন’ নামে নতুনরূপে ইউটিউবে মিউজিক ভিডিও প্রকাশ করল এম রেকর্ডস। গানের সুর এবং কথা অপরিবর্তিত রেখে নতুনভাবে সঙ্গীতায়োজন করেন ইমন চৌধুরী আর গানটিতে কণ্ঠ দিয়েছেন রাফাত খান। গানটির নতুনভাবে প্রকাশ প্রসঙ্গে রাফাত খান বলেন, ‘ছোটবেলায় বাবার হাতে সঙ্গীতের হাতেখড়ি আমার। আবদুল আলীমের এ গানটি আমার নিজের বেশ পছন্দের গান।
সে ভাবনা থেকে গানটিকে নতুনভাবে গাওয়া। কিন্তু আমরা গানটির কথা এবং সুর কোথাও হাত দিইনি। গানটি নিয়ে বেশ ভালোই সাড়া পাচ্ছি। গানটি শুনলে শ্রোতারা ইন্সট্রু–মেন্টাল দিক থেকে নতুন কিছু পাবে এটুকু বলতে পারি।’ উল্লেখ্য, ৪ বছর আগে জি সিরিজ থেকে প্রকাশিত হয়েছিল রাফাত খানের একক অ্যালবাম ‘নীল জোছনা’।

No comments:

Post a Comment