দীর্ঘ
পাঁচ বছর পর আবারও নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় করলেন চিত্রনায়িকা
নিপুণ। নাটকের নাম ‘ডন’। হারুন-অর-রশিদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন
ইমরান হাওলাদার। নাটকটি প্রসঙ্গে নিপুণ বলেন, ‘নাটকে অভিনয় করার কিছু কারণ
রয়েছে। প্রথম কারণ হচ্ছে, এটি একটি থ্রিলারধর্মী গল্পকে কেন্দ্র করে
নির্মিত হবে। এ ধরনের গল্প আমাদের দর্শকরা খুব কম নাটকে দেখতে পান।’ নিপুণ
আরও বলেন, ‘এ নাটকে আমার বিপরীতে অভিনয় করেছেন জাহিদ হাসান। এটি প্রযোজনা
করেছেন তার স্ত্রী সাদিয়া ইসলাম মৌ।
তাদের দু’জনের সঙ্গে আমার খুব আন্তরিক
সম্পর্ক রয়েছে। সেজন্য নাটকে অভিনয় করলাম।’ সম্প্রতি নেপালে নাটকটির শুটিং
শেষ হয়েছে। উল্লেখ্য, চিত্রনায়িকা হলেও আগের মতো চলচ্চিত্রে দেখা যাচ্ছে না
নিপুণকে। অভিনয় থেকে কিছুটা সরে গিয়ে মনোযোগ দিয়েছেন ব্যবসায়। তার ‘টিউলিপ
নেইলস অ্যান্ড অ্যারো স্পা’ নামের একটি বিউটি পার্লার আছে। এছাড়া শিগগিরই
একটি রেস্টুরেন্ট চালু করবেন বলে জানান।

No comments:
Post a Comment