Saturday, February 4, 2017

প্রথম ওয়ানডে আম্পায়ারের প্রয়াণ

ক্রিকেট ইতিহাসের প্রথম ওয়ানডে ম্যাচের আম্পায়ার লু রোয়ান আর নেই। ৯১ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। মৃত্যুর আগে অস্ট্রেলিয়ার সবচেয়ে প্রবীণ আম্পায়ার ছিলেন রোয়ান। ষাটের দশকে রোয়ান ছিলেন অস্ট্রেলিয়ার অন্যতম সেরা আম্পায়ার। ২৫টি টেস্টে আম্পায়ারিং করেছেন। সীমিত ওভারের ক্রিকেটে একটি ম্যাচই পরিচালনা করেন।
১৯৭১ সালের ঐতিহাসিক সেই ওয়ানডেতে ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়েছিল অস্ট্রেলিয়া। প্রয়াত রোয়ানকে সবচেয়ে বেশি স্মরণ করা হতো ১৯৭১ সালের ‘বিতর্কিত’ সিডনি টেস্টের জন্য। ওই ম্যাচে অস্ট্রেলিয়ার টেরি জেনারকে বোলিংয়ে ভয় দেখানোয় ইংলিশ পেসার জনকে সতর্ক করেছিলেন রোয়ান। ওয়েবসাইট।

No comments:

Post a Comment