Saturday, February 4, 2017

শীতকালীন সাইক্লিং

তিনটি ইভেন্টে শেষ হয়েছে ঢাকা সাইক্লিং স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শীতকালীন সাইকেল। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম চত্বরে অনুষ্ঠিত প্রতিযোগিতার এমটিভি জুনিয়র বালকে তাহমিদ নাহিয়ান প্রথম, ইসতিয়াক ইফতি দ্বিতীয় এবং নজরুল ভূঁইয়া তৃতীয় হন। মহিলাদের রোডবাইক রেসে সেনাবাহিনীর শিল্পী খাতুন প্রথম, একই দলের ফাতেমা খাতুন দ্বিতীয় এবং মুবর্না বর্মা তৃতীয় হন। পুরুষদের এই ইভেন্টে সেনাবাহিনীর বিএম সাব্বির প্রথম রয়েল বেঙ্গল রাইডার্সের রাশিদুল ইসলাম দ্বিতীয় এবং সেনাবাহিনীর শাহ আলম তৃতীয় হন।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহ-সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ। এ সময় ইসমে আরা হামিদ, নাসিমা আহম্মেদ, ঢাকা সাইক্লিং স্পোর্টিং ক্লাবের সভাপতি জোবেরা রহমান লিনু, সহ-সভাপতি ইকরামউজ্জমান, সেখ বাহাউদ্দিন রিটু, পারভেজ হাসান এবং ক্লাবের সাধারণ সম্পাদক লাজুল করিম কস্তুরী উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment