১৭
বছর পর বাজারে ফিরেছে একসময়ের সবচেয়ে জনপ্রিয় হ্যান্ডসেট নোকিয়া-৩৩১০।
নোকিয়ার পুনরুৎপাদিত এই সংস্করণটি বিক্রি হবে ফিনিশ স্টার্ট-আপ প্রতিষ্ঠান
এইচএমডি গ্লোবালের উদ্যোগে। প্রতিষ্ঠানটি নোকিয়ার কিছু অ্যান্ড্রয়েড
সংস্করণও বাজারে ছেড়েছে। ২০০৫ সালে উৎপাদন বন্ধ করার আগে ৩৩১০ মডেলের
সাড়ে বারো কোটির বেশি ফোন সেট প্রস্তুত করেছিল নোকিয়া। নতুন এই নোকিয়া
৩৩১০টি যে সেই পুরনো ৩৩১০ এর মতো হুবহু থাকছে তা নয়। অবশ্য পুরনো ফোনটির
আকৃতি-সহ বেশীরভাগ জনপ্রিয় বৈশিষ্ট্যই রাখা হয়েছে অক্ষুণ্ণ, তবে তাতে
অনেক উন্নয়ন করা হয়েছে।
এই ফোনটিতে স্মার্টফোনের কিছু বৈশিষ্ট্য থাকলেও
এটি মূলত একটি ফিচার ফোন। এতে সীমিত আকারে ইন্টারনেট ব্যবহার করা যাবে। সেই
আমলে মানুষ মোবাইল ফোনে ইন্টারনেটও ব্যবহার করতে পারত না। নতুন সেটটিতে
রয়েছে একটি মাত্র ক্যামেরা যা ২ মেগাপিক্সেল ক্ষমতার। কিন্তু পুরনো ৩৩১০-এ
কোন ক্যামেরাই ছিল না। ফোনটির ব্যাটারি ক্ষমতা অবশ্য আগের মতোই রয়েছে।
প্রস্ততকারকদের বক্তব্য, একবার পুরো চার্জ দিলে এটির ব্যাটারি এক মাস
পর্যন্ত স্ট্যান্ডবাই থাকবে। আর কথা বলা যাবে টানা ২২ ঘণ্টা।

No comments:
Post a Comment