যৌন
কেলেংকারির দায়ে যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ এক জেনারেলকে পদাবনতি দিয়ে
অবসরে পাঠানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। রন লুইস নামের ওই তিন
তারকা জেনারেল সিউল ও রোমে সেক্স ক্লাবের সঙ্গে সম্পৃক্ততা, অধিক দামের
মদ্যপান ও নারী সেনাদের সঙ্গে অবিবেচক কর্মকাণ্ডের দায়ে অভিযুক্ত হয়েছেন।
ফলে ক্ষতিপূরণ হিসেবে তার দুই তারকা পদক কেড়ে নেয়া হয়েছে। এছাড়া পদাবনতির
অংশ হিসেবে অবসরে পাঠিয়ে অবসর ভাতার টাকা থেকে প্রতি বছর ১০ হাজার ডলার করে
কেটে নেয়া হবে।
ইউএসএ টুডের খবরে বলা হয়, রন লুইস সদ্যবিদায়ী
প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টারের শীর্ষ সহযোগী ছিলেন। সেনাবাহিনীর নারী
মুখপাত্র সিনথিয়া স্মিথ এক বিবৃতিতে বলেন, ব্যক্তিগত ব্যয়ের ক্ষেত্রে
সরকারের ভ্রমণ চার্জ কার্ডের অপব্যবহার করেছেন লুইস। এমনকি অফিসিয়াল
বিবৃতিতে ওই ক্রেটিড কার্ড ব্যবহারের ব্যাপারে মিথ্যা বক্তব্য উপস্থাপন
করেছেন তিনি। পেন্টাগনের ইন্সপেক্টর জেনারেলের উপস্থাপন করা এক বিবৃতিতে
বলা হয়, লুইস সরকারি ক্রেডিট কার্ড থেকে অতিরিক্ত ১ হাজার ডলারের অধিক
ব্যবহার করেও মিথ্যা কথা বলেছেন। এ ধরনের বহু অভিযোগ পাওয়া গেছে তার
বিরুদ্ধে। এর সাজা হিসেবে প্রতি বছরে পেনশন ভাতা ৯০ হাজার ডলার থেকে কমিয়ে
৮০ হাজার ডলার দেয়া হবে। উচ্চ আরোহণযোগ্য অ্যাটাক বিমানের পাইলট ছিলেন
লুইস। ২০১৫ সালে তার অধস্তন নারী সেনাদের সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে বেশ
তেতে গিয়েছিলেন কার্টার। এমনকি লুইসকে বরখাস্ত করবেন বলেও শাসান তিনি।

No comments:
Post a Comment