প্লট
জালিয়াতির মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব ইকবাল উদ্দিন
চৌধুরীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই মামলায় গ্রেফতার
করা হয়েছে পারটেক্স গ্রুপের পরিচালক শওকত আলীকেও।
গ্রেফতার শওকত আলী
পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেমের ছেলে। বৃহস্পতিবার ভোরে ইকবাল
উদ্দিনকে তার গুলশানের বাসায় এবং শওকত আলীকে তার পরীবাগের বাসা থেকে
গ্রেফতার করা হয়। এর আগে বুধবার তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করা হয়।
দুদক কর্মকর্তা সিলভিয়া ফেরদৌস বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

No comments:
Post a Comment