Thursday, February 9, 2017

সুন্দরগঞ্জের নিখোঁজ তিন স্কুলছাত্র উখিয়ায় উদ্ধার : আটক-১

গাইবান্ধার সুন্দরগঞ্জের তিন স্কুলছাত্র উখিয়ার বালুখালী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ। নিখোঁজের চারদিন পর তাদের উদ্ধার করে বুধবার সন্ধ্যায় উখিয়া থানা পুলিশের হেফাজতে আনা হয়। উদ্ধার শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন সুন্দরগঞ্জ উপজেলার ফলগাছা গ্রামের শহীদুল ইসলামের ছেলে শীমুল হোসেন (১৩), আব্দুল মাজেদের ছেলে মো. শামীম (১৫) ও দেউভোগ গ্রামের নুরুল হকের ছেলের অন্তর ইসলাম (১৪)।
তারা স্থানীয় হাজী এলাহী উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী। গত তিন ফেব্রুয়ারি শুক্রবার বিকালে রংপুরের পীরগাছা উপজেলার চৌধুরীকানি বাজারে বই কিনতে গিয়ে নিখোঁজ হন তারা। এদিকে শিক্ষার্থীদের অপহরণের অভিযোগে আটক যুবকের নাম আনোয়ারুল ইসলাম (৩০)। তিনি পালংখালী ইউনিয়নের বালুখালী পশ্চিম পাড়া এলাকার বদিউর রহমানের ছেলে। উখিয়া থানার ওসি আবুল খায়ের বলেন, উদ্ধার শিক্ষার্থীরা উখিয়া থানা হেফাজতে রয়েছেন। তারা অপহৃত হয়েছিল বলে থানায় অভিযোগ দিয়েছেন নিখোঁজ এক ছেলের অভিভাবক। এর উপর ভিত্তি করে এজাহারনামীয় আনোয়ারুল ইসলামকে আটক করা হয়েছে।

No comments:

Post a Comment