ভারতে
কংগ্রেস দলের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীর বক্তব্যের জবাব দিতে
‘ভূমিকম্প’কেই বেছে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার রাতে
দিল্লি-উত্তরাখণ্ডের বিস্তীর্ণ অঞ্চল কেঁপে উঠেছে ভূমিকম্পে। বাজেট
অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করতে গিয়ে মঙ্গলবার সেই প্রসঙ্গই
টেনে এনে নাম না করে কংগ্রেস রাহুলকে কটাক্ষ করেন মোদি।
নোট বাতিল কাণ্ডের
পর রাহুল বলেছিলেন, ‘সংসদে আমাকে বলার অনুমতি দিলে ভূমিকম্প হবে।’ মঙ্গলবার
মোদি ভরা সংসদে বললেন, ‘শেষ পর্যন্ত ভূমিকম্প তা হলে হলই!’ এখানেই শেষ নয়।
ওই ভূমিকম্পের কারণ ব্যাখ্যা করতে গিয়েও রাহুলকে বিঁধেছেন মোদি। বলেছেন,
‘স্ক্যাম-এর মতো শব্দের সঙ্গে সেবা বা নম্রতার মতো শব্দ জুড়লে ধরিত্রী
মায়ের তো দুঃখ হয়। তাই ভূমিকম্প হয়।’ চলতি সপ্তাহেই উত্তরপ্রদেশে নির্বাচন।
গত রোববার নির্বাচনী প্রচারে গিয়ে তিনি বিরোধীদের কটাক্ষ করে জানিয়েছিলেন,
উত্তরপ্রদেশে বিজেপির লড়াই ‘স্ক্যাম’-এর বিরুদ্ধে। কী সেই স্ক্যাম?
মোদির
ব্যাখ্যায় সমাজবাদী পার্টি, কংগ্রেস, অখিলেশ যাদব এবং মায়াবতী- এই চারের
আদ্যাক্ষর নিয়েই ‘স্ক্যাম’। এর জবাবে রাহুল এক জনসভায় বলেন, ‘মোদি ভুল
ব্যাখ্যা করেছেন। আসলে ওই শব্দগুলো হল সেবা, কারেজ (সাহস), এবিলিটি
(ক্ষমতা) এবং মডেস্টি (নম্রতা)।’ এই মন্তব্যকেই এ দিন কটাক্ষ করেছেন মোদি।
মোদি আরও বলেন, একশ’ দিনের কাজের মতো এত জনপ্রিয় একটি প্রকল্পের আইন অন্তত
হাজারবার পাল্টানো হয়েছে। দেশ এর জবাব জানতে চায়। তিনি বলেন, দুর্নীতির
বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রয়েছে এই সরকারের। তিনি বলেন, স্বচ্ছ ভারতের
মতোই নোট বাতিলের সিদ্ধান্ত ভারতকে স্বচ্ছ করার দিকে একটি পদক্ষেপ।

No comments:
Post a Comment