রাজধানীর
অদূরে সাভার আশুলিয়ায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ
তিনজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আশুলিয়ার
মরাগাঙ এলাকায় আবদুল্লাহপুর-বাইপাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-
ঈগল পরিবহনের চালক সদেশ বসু (৪০), তিনি যশোর মনিরামপুর এলাকার মৃত সুবল
বসুর ছেলে, মরিয়ম (৪০) কুমিল্লার লাকসাম এলাকার আব্দল মালেকের স্ত্রী।
আব্বাস (১৪) খুলনার কালীনগর এলাকার আনসার আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা
জানায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা আনন্দ সুপার পরিবহনের সঙ্গে মরাগাঙ এলাকায়
ঢাকাগামী ঈগল পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মরিয়ম
বেগমসহ তিনজন মারা যান। আহত অন্তত ২০ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও
ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।
দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে তীব্র যানজট দেখা দিয়েছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা
করছে বলে জানিয়েছেন টিআই জামাল উদ্দিন।

No comments:
Post a Comment