নির্বাচনী
প্রচারণায় অঢেল অর্থ ব্যবহার মামলায় ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস
সারকোজিকে বিচারের সম্মুখীন হওয়ার আদেশ দিয়েছেন দেশটির একজন বিচারক।
সারকোজির বিরুদ্ধে অভিযোগ ২০১২ সালের নির্বাচনী প্রচারণায় ২ কোটি ডলার
খরচের ব্যাপারে মিথ্যা তথ্য দিয়েছিল তার দল। খবর বিবিসির।
অবশ্য এমন অভিযোগ
বারবার অস্বীকার করে এসেছেন সারকোজি। ২০১২ সালের ওই নির্বাচনে ফ্রাঁসোয়া
ওলাঁদের কাছে পরাজিত হন তিনি। ফ্রান্সে নির্বাচনী প্রচারণায় অর্থ খরচের
একটা সীমা বেঁধে দেয়া আছে। তবে নিকোলাস সারকোজির দল ইউএমপি সে সীমা লংঘন
করে ২ কোটি ডলার খরচ করেছে বলে অভিযোগ আনা হয়।

No comments:
Post a Comment