Wednesday, February 15, 2017

ইতিহাসের সবচেয়ে বাজে আম্পায়ারিং

ক্রিকেট মাঠে আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে কম বিতর্ক হয়নি। আম্পায়ারদের ভুলের কারণে অনেক সময় জেতা ম্যাচ হেরে গেছে অনেকেই। কেউ বা সেঞ্চুরি বা ডাবল সেঞ্চুরির কাছে গিয়ে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের বলি হয়েছেন। বর্তমানে ক্রিকেটের অনেক উন্নতি হয়েছে। আম্পায়াররা যদি ভুল সিদ্ধান্ত দেন তাহলে চ্যালেঞ্চ করতে পারেন ক্রিকেটাররা।
এটাকে বলে ডিআরএস পদ্ধতি। তবে এই পদ্ধতি চালু হওয়ার আগে মাঠের আম্পায়াররা যে সিদ্ধান্ত দিতেন তাই মেনে নিতে হতো ক্রিকেটারদের। বলা হয়ে থাকে আম্পায়াররা ভুলের ঊর্ধ্বে নন। কিন্তু এমনও কিছু কিছু ভুল সিদ্ধান্ত আম্পায়াররা দিয়েছেন যা দেখলে অবাক হতে হয়। আম্পায়ারদের এসব ভুল সিদ্ধান্ত নিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয় টিক টিভির ইউটিউব চ্যানেলে। গত বছরের নভেম্বরে প্রকাশ করা ভিডিওটি এরই মধ্যে দেড় কোটিবার দেখা হয়েছে।

No comments:

Post a Comment