গত
পরশু হায়দরাবাদ টেস্টের শেষ দৃশ্যের মঞ্চায়ন হল নাটকীয়ভাবে। ধোঁয়াশা তৈরি
হল ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) নিয়ে। বাংলাদেশের শেষ ব্যাটসম্যান
তাসকিন আহমেদের প্যাডে লেগে স্লিপে ক্যাচ। বোলার ছিলেন অশ্বিন। ভারতীয়
ফিল্ডাররা সমস্বরে আবেদন করেন। আম্পায়ার মারিয়াস ইরাসমাস সতীর্থ জেএস
উইলসনের সঙ্গে শলা করে থার্ড আম্পায়ারের ওপর সিদ্ধান্ত নেয়ার ভার ছেড়ে দেন।
রিপ্লেতে দেখা যায়, ব্যাট বলের ছোঁয়াই পায়নি। থার্ড আম্পায়ার তাই আবেদন
নাকচ করে দেন।
কিন্তু বড় পর্দায় ‘নটআউট’ লেখা ফুটে ওঠার সঙ্গে সঙ্গে ভারত
অধিনায়ক বিরাট কোহলি রিভিউর আবেদন করেন। প্রশ্ন হল, নটআউট ঘোষণার পরও কোনো
অধিনায়ক কি রিভিউর আবেদন করতে পারেন? রিভিউ নিয়ে সফল হন কোহলি। লেগ বিফোর
হন তাসকিন। ডিআরএসের আইনে অবশ্য বলা আছে যে, একটি নির্দিষ্ট আউটের জন্য
টিভি রিপ্লের আশ্রয় নিতে পারেন আম্পায়াররা। তাতে যদি দেখা যায়, ব্যাটসম্যান
সেই নির্দিষ্ট ধরনের আউট না হয়ে অন্যভাবে আউট হয়েছেন, তাহলে রিভিউ নিতে
পারে ফিল্ডিং দল। সেটাই হয়েছে হায়দরাবাদ টেস্টের শেষ দৃশ্যে। ওয়েবসাইট।

No comments:
Post a Comment