Tuesday, February 14, 2017

আল্লাহর দলের বিভাগীয় প্রধানসহ আটক ৪

ঠাকুরগাঁওয়ে সরকারের কালো তালিকাভুক্ত আল্লাহর দলের বিভাগীয় প্রধানসহ চারজনকে আটক করেছে পুলিশ। বিভাগীয় প্রধান ফখরুল ইসলামের বাড়ি পাবনার আটঘরিয়া উপজেলার দক্ষিণ নাগদা গ্রামে। তিনি বিএডিসির উপ-সহকারী পরিচালক। অন্যরা হলেন- ওই দলের সদস্য ঠাকুরগাঁও সদরের আরিফ হোসেন, রব্বানী হক ফজলু ও কুষ্টিয়ার খন্দকার মজিবুল ইসলাম মিরন। সোমবার রাত ১১টায় এসপি কার্যালয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার দিনভর অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। কালো তালিকাভুক্ত ওই দলে ঠাকুরগাঁও-পঞ্চগড় জেলায় ১২০ জন সদস্য সক্রিয়ভাবে কাজ করছে। আটককৃত চারজনের কাছ থেকে জিহাদী বইপত্রসহ ১৪ ধরনের আলামত জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার ফারহাত।

No comments:

Post a Comment