বগুড়ার
কাহালুতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাত (৩০) এক যুবক নিহত
হয়েছেন। সোমবার দিনগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার পাতঞ্জ এলাকায় এই
'বন্দুকযুদ্ধে'র ঘটনা ঘটে। পুলিশ জানায়, তাদের একটি টহল দল ওই এলাকায় টহল
দিচ্ছিল। এসময় একদল দুর্বৃত্ত পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও
তাদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়।
এতে ওই যুবক গুলিবিদ্ধ হন। পরে তাকে
উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাহালু থানার ওসি নূর-ই-আলম
সিদ্দিকী জানান, নিহত ব্যক্তি সন্ত্রাসী বা ডাকাত কি না তা এখনও জানা
যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

No comments:
Post a Comment