Saturday, February 4, 2017

বার্সার শুভেচ্ছা দূত রোনালদিনহো

নতুন ভূমিকায় রোনালদিনহো। একসময় তিনিই ছিলেন বার্সেলোনার সবচেয়ে বিখ্যাত তারকা। আবার তিনি হয়ে উঠতে পারেন বার্সেলোনার মুখ। তবে ফুটবলার হিসেবে নয়, ভূমিকা বদলে যাচ্ছে এই ব্রাজিলীয় তারকার। শুভেচ্ছা দূত হিসেবে পুরনো ঠিকানায় ফিরছেন ৩৬ বছর বয়সী রোনালদিনহো। বিশ্বজুড়ে ক্লাবের প্রচারণা চালাবেন। মেসি, নেইমারদের পাশাপাশি তাকেও তুলে ধরা হবে।
বার্সেলোনার জার্সি গায়ে খেলেছেন পাঁচ বছর। কিন্তু গত আট বছর এ জার্সি থেকে দূরে আছেন। জীবনের সেরা সময়টা এই ক্লাবেই কাটিয়েছেন। চ্যাম্পিয়ন্স লীগও জিতেছেন। মোটামুটি পরিচ্ছন্ন ভাবমূর্তি রয়েছে এই ফুটবলারের। ক্লাব সম্পর্কে নেতিবাচক মন্তব্য করতেও শোনা যায়নি। ক্লাবকর্তারা মনে করছেন, সারা পৃথিবীতেই রোনালদিনহোর একটা আলাদা আবেদন রয়েছে। অনেকেই তাকে পছন্দ করেন। রোনালদিনহোকে ক্লাবের সঙ্গে যুক্ত করলে ক্লাবের ভাবমূর্তি উজ্জ্বল হবে। আগামী ১০ বছরের জন্য তার সঙ্গে চুক্তি হচ্ছে। ওয়েবসাইট।

No comments:

Post a Comment